POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রাইভেটকার-ট্রাকের সংঘর্ষে নিহত ৯

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২ | সময়: ১১:৩৩ পূর্বাহ্ণ

ভারতে অন্ধ্রপ্রদেশের একটি প্রাইভেটকারের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় নারী ও দুই শিশুসহ ৯ জন নিহত হয়েছেন।

রোববার রাজ্যের অনন্তপুরম জেলার উরাভাকোন্ডার বুদাগাভি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

উরাভাকোন্ডা থানার পুলিশের উপপরিদর্শক ভেঙ্কটা শামীর বলেন, গাড়িটিতে চালকসহ মোট ৯ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন।

তিনি বলেন, গাড়ির যাত্রীরা নিমাগালুতে ফিরছিলেন। পুলিশ এ ঘটনায় একটি মামলা করেছে। ঘটনার তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, ট্রাকটি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা গাড়িকে ধাক্কা দেয়।

 

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন