POPULAR BD NEWS
Popular BD News Logo

ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লি. নির্বাচন ,১৫ ফেব্রুয়ারি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২ | সময়: ৭:০৯ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লি. পরিচালনা পর্যদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারি।

শনিবার ৭ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
সভাপতি ও সম্পাদক পদের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন নির্বাচন পরিচালনা কমিটি।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম প্রেসব্রিফিংয়ে বলেছেন, ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লি. এর পরিচালনা পর্যদ নির্বাচনে সভাপতি পদে আবদুল মান্নান লস্কর, সম্পাদক পদে মো. এরশাদ, সদস্য পদে মো. শেখ সাদী, মো. নাজিম হোসেন, খোরশেদ আলম ভুট্টু, জাহাঙ্গীর হোসেন ও মো. বাবুল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

সভাপতি পদে মোবারক হোসেন মুফতি (চেয়ার প্রতিক )ও মো. গিয়াস উদ্দিন কমিশনারকে (ছাতা প্রতিক) সাধারণ সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম সরকার( মাছ )ও মো. ইউসুফ লস্করকে (মোমবাতি প্রতিক) বরাদ্দ দেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. নাজমুল খান ও মো. মামুন মিয়া’সহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে জাকির হোসেন জুয়েল, সদস্য পদে সাংবাদিক মনিরুল ইসলাম মনির, আফরোজা মাসুদ ঝুনু, রহমত উল্লাহ, নূর মোহাম্মদ, মিজানুর রহমান, শাখাওয়াত হোসেন, আলাউদ্দিন, মো. মিন্টু, নাসির উদ্দিন খোকাকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম।

 

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন