নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনী করিমপুর পাল বাড়িতে বিদ্যার দেবীর আরাধনায় ঢাক ঢোল শংঙ্ক, বেলপাতা,দুব্বা, পুস্প অর্পণ মাধ্যমে আনন্দ ঘন ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
শনিবার বেগমগঞ্জ থানার চৌমুহনী করিমপুর পাল বাড়ির আয়োজনে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।এসময় পূজা ম-পে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও হাতেখড়ি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি, আলোকসজ্জা ও মেলার আয়োজন করা হয়।
এছাড়াও পূজার সার্বিকভাবে দায়িত্বে পালন করেন,নীল রতন পাল,স্বপন পাল,রতন পাল,কচুয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শান্তুু ধর,গনেশ দে,সুনিল পাল,সুমন পাল,কার্তিক দে,ছোটন দে,সিমা পাল,শিপড়া পালসহ বাড়ির আরো অনেকে উপস্থিত ছিলেন।
E/N