POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ভেজাল ঔষুধ বিক্রি করায় গ্রেফতার এক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২ | সময়: ৪:১৮ অপরাহ্ণ

র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকা থেকে বিপুল পরিমান ভেজাল ঔষুধ এবং অননুমোদিত যৌন উত্তেজক ঔষধ মজুদ করে ক্রয়-বিক্রয় করায় একজনকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ৩ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার কোতয়ালী থানা আলেকারচর মেডিকেল কমপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমান বাংলাদেশী ভেজাল ঔষধ এবং অননুমোদিত যৌন উত্তেজক ঔষধ মজুদমদসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

গ্রেফতারকৃত আসামী হলো, কুমিল্লা জেলার মুরাদনগর থানার বিটিপাঁচপুকুরিয়া গ্রামের মৃত বজলু বেপারীর ছেলে মোঃ জমির হেসেন(৪০)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশী ভেজাল ঔষধ এবং অননুমোদিত যৌন উত্তেজক ঔষধ মজুদ করে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল
আসছিল বলে স্বীকার করে। এই বিষয়ে গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন