POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে মাইক্রো-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২ | সময়: ১০:০১ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব বাবুরহাট পেন্নাই সড়কের বরদিয়া বাজার এলাকায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টায় মাইক্রো-সিএনজির( অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে – মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের জালাল উদ্দিন মোল্লার ছেলে জসিম উদ্দিন (৫০)। তিনি হলেন সিএনজি চালক।

অপর নিহতরা হলো- চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী(২৮), চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার আজিম জামানের মেয়ে নুপুর (১৪) ও ৭০ বছর বয়সী অজ্ঞাত মহিলা। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

এদিকে নিহত হানিফ বেপারীর স্ত্রী জান্নাত আক্তার পপি আশঙ্কাজনক অবস্থায় (২৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দুর্ঘটনাটি ঘটে মতলব -বাবুরহাট সড়কের বরদিয়া আড়ং বাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় , চাঁদপুর থেকে ৫জন যাত্রী নিয়ে একটি সিএনজি (ঢাকা-থ-১১-২৭৯৬) মতলবের উদ্দেশ্য রওয়ানা হলে বরদিয়া আড়ং বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোর (ঢাকা মেট্রো-চ-১৯-৮০১২)সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি ধুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজির চালক জসিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া সিএনজিতে থাকা অপর যাত্রীদেরকে রক্তাক্ত অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে আরো ৩ জন মারা যায়।

এদিকে বিক্ষুব্ধ জনতা প্রায় ঘন্টাখানেক সড়কে যান চলাচল বন্ধ করে রাখে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে উত্তপ্ত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ঘটনাস্থল থেকে চালক জসিম উদ্দিন মোল্লার লাশ উদ্ধার এবং ধুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রো ও সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।অপর তিনজনের লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালে রয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন