POPULAR BD NEWS
Popular BD News Logo

সেলিম মাহমুদের উদ্যোগে পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২ | সময়: ৫:২৭ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান ড. সেলিম মাহমুদের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকার শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল জামিয়া ইসলামিয়া হযরত ওমর ফারুক (রা:) মাদ্রাসা ও এতিমখানায় এসব কম্বল বিতরণ করেন নব নির্বাচিত ইউপি সদস্য শাহজালাল মিয়া। একই দিনে ড. সেলিম মাহমুদ সহ তাঁর স্বপরিবারের সদস্যদের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

এসময় মাদ্রাসার সভাপতি আব্দুর রহিম পাটওয়ারী,খাদেম মাহবুব আলম,মাদ্রাসার মুতহামিম হাফেজ মাওলানা মো. নাছির উদ্দিন,শিক্ষা সচিব সাইফুল ইসলাম,শিক্ষক ইমরান হোসেন ও মাহবুবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন