POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে প্রবাসী বর আসার আগে কনের আত্মহনন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২ | সময়: ১:৫৫ অপরাহ্ণ

১০ ফেব্রুয়ারী মালশিয়া থেকে বর আসার প্রস্তুতি। ছয় মাস আগে বিয়ের কথোপকথন পাকাপোক্ত হয়। মাসের প্রথম দিন মঙ্গলবার দুপুরে আত্মহনন করে কিশোরী।

সে হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ ইউনিয়নের রামপুর সৈয়দপুর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে।

মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা গেছে, গলায় ফাঁস দিয়ে আত্মহনন করে কিশোরী। তার বরের বাড়ী একই ইউনিয়নের বাজনাখাল চাঁদপুর গ্রামে।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মহসিন স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কিশোরীর সুরতহাল প্রতিবেদন করে মৃতদেহ থানায় নিয়ে যায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন