POPULAR BD NEWS
Popular BD News Logo

পপুলার বিডিনিউজে লাইভ দেয়ার পর ১২হাজার টাকা পেলো মাদ্রাসা

মো: মজিব পাটোয়ারী | প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ | সময়: ৭:১১ অপরাহ্ণ

হাজীগঞ্জে পপুলার বিডিনিউজে লাইভ সম্প্রচারের পর মাদরাসাতুল মদিনায় প্রবাসীর আর্থিক অনুদান প্রদান।

সোমবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ এলাকার মাদরাসাতুল মদিনার শিক্ষক সাইফুল ইসলামের কাছে ১২হাজার টাকার অনুদান তুলে দেন রুমন মজুমদার ও হাসান আহমেদ।

শুক্রবার দুপুরে মাদরাসাতুল মদিনা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সকলের সার্বিক সহযোগিতা চেয়ে পপুলার বিডিনিউজে সরাসরি সম্প্রচার করা হয়।

পৌরসভার ৭নং ওয়ার্ড টোরাগর বদরপুর মিজি বাড়ী আব্দুল মজিদের বড় ছেলে প্রবাসী কামরুল হাসানের দৃষ্টিতে আসলে রুমন মজুমদারের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়নের সার্থে এ অনুদান প্রদান করেন।

সৌদি প্রবাসী কামরুল হাসান বিভিন্ন সময়ে হতদরিদ্রদের মাঝে সহযোগিতার ও শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন