POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে চার পাসপোর্ট দালাল গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ | সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ

র‌্যাব-১১ কর্তৃক চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানা থেকে পাসপোর্ট দালাল চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১। অভিযানে বিপুল পরিমান পাসপোর্ট, পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র ও নগদ অর্থ উদ্ধার।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জানুয়ারি চাঁদপুর জেলার সদর মডেল থানার ফরিদগঞ্জ রোডের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সরকার এন্টার প্রাইজ দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পাসপোর্ট দালাল চক্রের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার অনুরাগ চক্রবর্তী(১৯), মোঃ মোশাররফ হোসেন(৪২), আবদুল মান্নান(৫৫), ফরিদগঞ্জ থানার নড়াইলচর গ্রামের মোঃ মাসুম হাসান রাজু(২৫),

অভিযানে গ্রেফতারকৃত আসামীদের থেকে ১২টি পাসপোর্ট, নগদ ৬২ হাজার ৫’শ টাকা ১২০টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারী স্লীপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামীরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে ভূক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত টাকার অধিক পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর জেলার চাঁদপুর সদর মডেল থানায় আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন