POPULAR BD NEWS
Popular BD News Logo

ইঞ্জিনিয়ার মমিনুল হকের সুস্থ্যতায় দোয়া কামনায়

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২ | সময়: ৮:০৪ অপরাহ্ণ

চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের সৃুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে তারালীয়া বটতলা জামে মসজিদে এ দোয়ার আয়োজন করেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাবীব উল্যাহ মজুমদার, উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুল কুদ্দুস মাস্টার, ইউনিয়ন যুবদল নেতা মহিন উদ্দিন মাঈনু, নেছার আহমদ চৌধুরি, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর সর্দারসহ বিভিন্ন ইউনিটের বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠানে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের আশু রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন