POPULAR BD NEWS
Popular BD News Logo

হুইল চেয়ার নিয়ে মান্নান মিস্ত্রীর পাশে দাড়ালেন সিঙ্গাপুর প্রবাসী আ.কুদ্দুছ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২ | সময়: ৮:১২ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় একটি হুইল চেয়ার পেলেন প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় দীর্ঘ দিন ধরে চলাফেরা করতে না পারা আব্দুল মান্নান মিস্ত্রী। বুধবার একটি হুইল চেয়ার নিয়ে মান্নান মিস্ত্রীর কাছে ছুটে আসেন সিঙ্গাপুর প্রবাসী মো. আব্দুল কুদ্দুছ । তিনি কচুয়া পৌরসভাধীন বালিয়াতলী গ্রামের আবুল বাসারের ছেলে।

উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামের মৃত. মঙ্গল মিয়ার ছেলে আব্দুল মান্নান মিস্ত্রী প্যারালাইস রোগে আক্রান্ত হওয়ায় দীর্ঘ দিন যাবৎ চলাফেরা করতে পারছেন না। চলাফেরা করার জন্য তার একটি হুইল চেয়ার খুব প্রয়োজন বলে স্থানীয় পল্লী চিকিৎসক মো. মফিজুর রহমান বিভিন্ন স্থানে যোগাযোগ করতে থাকেন। এ যোগাযোগের প্রেক্ষিতে বালিয়াতলী গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মো. আব্দুল কুদ্দুছ মান্নান মিস্ত্রীর জন্য একটি হুইল চেয়ার নিয়ে তার কাছে ছুটে আসেন। এবং তাকে আর্থিক সহায়তাও করেন তিনি। হুইল চেয়ার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসহায় আব্দুল মান্নান মিস্ত্রী।

এসময় আওয়ামীলীগ নেতা রকিব উদ্দিন ভূঁইয়া, যুবলীগ নেতা ইয়াছিন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমন মহৎ কাজে এগিয়ে আসার জন্যে সিঙ্গাপুর প্রবাসী আব্দুল কুদ্দুছকে স্বাগত জানিয়েছে ওই এলাকার লোকজন। পাশাপাশি সকল বিত্তবান লোকদের প্রতি অসহায়দের পাশে দাড়ানোর আহবানও জানিয়েছেন তারা।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন