ফরিদগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণিদূর্গাপুর গ্রামের মুনসুর আলী বেপারী বাড়ির মৃত লকিত উল্যার ছেলে আবুল কালামের ঘরের সাথে ব্যবসা প্রতিষ্ঠানে একদল সন্ত্রাসী নিয়ে প্রতিপক্ষ বাবুলের ছেলে বিল্লালের নেতৃত্বে
গত ২০জানুয়ারী বৃহস্পতিবার গভীর হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। এতে আবুল কালাম বাদী হয়ে লিখিত অভিযোগ ফরিদগঞ্জ থানায় লিখিত দায়ের করে।
আবুল কালাম বলেন, বাবুল মিয়া গংদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে এই বাড়ির মানুষ, সামান্য কথা কাটা কাটি হলেই মামলা করেদেয়। দেশীয় অস্ত্র দিয়ে হাললা করতে আসে। হররানি করার হুমকি দিতে থাকে। এলাকার গন্যমান্যদের সাথে আলাপ করলে জানা যায়, বাবুল মিয়ার জায়গা জমি নিয়ে আবুল কালামের সাথে বিরোধ চলমান রয়েছে। এরই জের দরে বৃহস্পতিবার রাতে লোকজন নিয়ে এসে আবুল কালামের দোকানে দেশীয় অস্ত্র দিয়ে দোকান ঘর কুপিয়েছে। পারভিন বেগম জানান,বাবুল অনেক অত্যাচারী লোক হিসেবে এলাকায় পরিচিত।
এবিষয়ে বাবুল মিয়ার স্ত্রী সুফিয়া বেগম বলেন আমাদের জমি নিয়ে আবুল কালামদের সাথে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের মাধ্যমেই তা নিরসন করা হবে।