POPULAR BD NEWS
Popular BD News Logo

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থী পেলেন বাংলা একাডেমি পুরস্কার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ | সময়: ৬:০৫ অপরাহ্ণ

২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এতে কবিতা ও কথা সাহিত্য ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সাবেক তিন শিক্ষার্থী।

রবিবার বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্ত ১১ জন কবি-লেখকের নাম ঘোষণা করা হয়।

বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থী হলেন- কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ। কথা সাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাদের হাতে পুরুস্কার তুলে দিবেন

পুরুস্কার প্রাপ্ত অন্যান্যরা হলেন, কথাসাহিত্যে ঝর্ণা রহমান ও প্রবন্ধ/গবেষণায় হোসেন উদ্দীন হোসেন, অনুবাদে আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী, নাটকে সাধনা আহমেদ, শিশুসাহিত্যে রফিকুর রশিদ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় হারুন-অর-রশিদ, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞানে শুভাগত চৌধুরী, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো এবং ফোকলোরে আমিনুর রহমান সুলতান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন