র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক জেলার লাকসাম থানা এলাকা থেকে ১৩৭ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৩ জানুয়ারি রাতে কুমিল্লা জেলার লাকসাম থানার লাকসাম প্লাজা শপিং সেন্টার সংলগ্ন হোটেল প্লাজায় বিশেষ
অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর থানার টরকী (দক্ষিন কান্দি) গ্রামের মৃত অলিউল্লাহ দেওয়ান এর ছেলে মোঃ লিটন দেওয়ান(৫৬) এবং একই থানার হোগলাডাংগী (পশ্চিম
কান্দি) গ্রামের মৃত আমির আলী বেপারির ছেলে মোঃ নূরু বেপারী(৪৫)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে
স্বীকার করে। এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।