POPULAR BD NEWS
Popular BD News Logo

দিনভর বৈঠক শেষে শাবি শিক্ষকদের চার দফা দাবি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২ | সময়: ১১:২৩ অপরাহ্ণ

ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের অচলাবস্থার পরিপ্রেক্ষিতে বৈঠক করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা। রোববার বেলা আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।

দীর্ঘ বৈঠক শেষে রাত সোয়া ৮টায় শিক্ষকদের পক্ষে ৪ দফা দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাস।

চার দফা দাবির মধ্যে রয়েছে— প্রথমত: শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর বর্বরোচিত পুলিশি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সরকার কর্তৃক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দ্বিতীয়ত: অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা করা দরকার তা অনতিবিলম্বে করতে হবে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেন তারা।

তৃতীয়ত: উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত। এক্ষেত্রে অতিদ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

চতুর্থত: শিক্ষার্থীদের প্রতি কোনোরকম সহিংসতায় সম্পৃক্ত না হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাস বলেন, শিক্ষার্থীরা মনে করছেন তাদের দাবি যৌক্তিক, তাই তারা আন্দোলন করছেন।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন