POPULAR BD NEWS
Popular BD News Logo

দেয়াল ভাঙ্গতে গিয়ে নিভে গেলো প্রাণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২ | সময়: ৮:৫৯ অপরাহ্ণ

হাজীগঞ্জে দেয়াল চাপা পড়ে শ্রমিক মো. আবুল কাশেমের (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় হাজীগঞ্জ হামিদিয়া জুট মিলে ঘটনাটি ঘটে। মৃত আবুল কাশেম ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রসূলপুর চৌমুহনী গ্রামের রাড়ী বাড়ির মৃত কালু বারির ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সহকর্মী শ্রমিক রিয়াদ হোসেন জানান, শনিবার সকাল থেকেই তারা জুট মিলের পুরাতন গোডাউন ভাঙ্গার কাজ করে। বিকাল ৫টার দিকে দেয়াল ভাঙ্গা অবস্থায় আবুল কাশেম দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ভোলা থেকে আবুল কাশেমের ছোট ভাই পপুলার বিডিনিউজকে জানান, তিনমাস আগে বাড়ী থেকে কাজে আসে আবুল কাশেম । তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল ও উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনাস্থল থেকে আবুল কাশেমের সুরতহাল রিপোর্ট শেষে মরদেহের উদ্ধার করে। ওইসময় আবুল কাশেম কাজে ব্যবহৃত একটি মেশিন জব্দ করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন