এবারের বিপিএলে শুরুটা যাচ্ছতাই হয়েছে সিলেটের। নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে ভরাডুবি হয়েছে মোসাদ্দেকের দল।
শনিবার বেলা সাড়ে ১২টায় মিরপুর শেরেবাংলায় বিপিএলের তৃতীয় ম্যাচে কুমিল্লার মুখোমুখি হয় সিলেট।
টসে হেরে ব্যাটিং নিয়ে কুমিল্লার বোলারদের তোপে রীতিমতো ধরাশায়ী হয়ে মাত্র ৯৬ রান লক্ষ্য ছুড়তে সক্ষম হয় সিলেট।
মামুলি লক্ষ্য তাড়ায় অবশ্য কুমিল্লার ব্যাটারতের নাকানিচুবানি খাইয়ে ছেড়েছে সিলেটের বোলাররা।
তবে পরাজয় ঠেকাতে পারেনি। ৮ বল বাকি থাকতে ২ উইকেটে জয়ের বন্দরে পৌঁছুতে সক্ষম হয়েছে কুমিল্লা।
এক কথায় বলতে গেলে সহজ ম্যাচ কঠিন করে জিতল ইমরুল কায়েসের।
কুমিল্লার প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসির বিপিএল শুরুটা ভালো হয়নি। দলীয় ১৩ রানে মাথায় ব্যক্তিগত ২ রান করে সোহাগ গাজীর হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ফাফ। আরেক ওপেনার ডেলপোর্ট গাজীর দ্বিতীয় শিকার হন ১৬ রান করে।
সূত্র: যুগান্তর
E/N