POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত আরিফের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২ | সময়: ১:৩৪ অপরাহ্ণ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল সিএনজি পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় আহত আরিফ হোসেন গাজী(২৬) চিকিৎসাধীন অবস্থায় কুমিলার একটি হাসপাতালে মারা যান। মৃত আরিফ হোসেন গাজী(২৬) ২নং বাকিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফুলছোঁয়া গাজী বাড়ীর রুহুল আমিনের ছোট ছেলে। সে হাজীগঞ্জ বাজারস্থ বিশ্বরোডে একটি মটরসাইকেল ওয়াকসপের দোকানে কাজ করতো। সকাল ১১টার সময় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন তাকে করা হয়।

গত ১৮ জানুয়ারি রাতে সিএনজি ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় সিএনজি চালকসহ চার জন আহত হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন