POPULAR BD NEWS
Popular BD News Logo

যে কারণে বিপিএলে কুমিল্লার হয়ে খেলার সিদ্ধান্ত নেন ডু প্লেসি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২ | সময়: ৬:৫০ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারই প্রথমবারের মতো খেলতে এসেছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডু প্লেসি। তাকে বিদেশী কোটায় দলে ভিড়িয়েছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

প্রথমবারের মতো বিপিএলে খেলতে কেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বেছে নিয়েছেন, সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক প্রোটিয়া দলপতি।

ডু প্লেসি জানান, তিনি আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাদৃশ্য দেখতে পেয়েছেন। এ কারণে কুমিল্লার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

এ ব্যপারে শুক্রবার সংবাদ সম্মেলনে ডু প্লেসি বলেন, চেন্নাই ও কুমিল্লার মধ্যে সাদৃশ্য দেখেছি। যেমন দুই দলই চ্যাম্পিয়ন এবং নিজ নিজ টুর্নামেন্টে খুব ভালো করেছে। তাই আমার জন্য সিদ্ধান্ত নেওয়াটাও সহজ ছিল।

তিনি আরো বলেন, দুই দলের মধ্যে অন্য সাদৃশ্য খোঁজাটা আমার জন্য এখনও নতুন। কারণ আমি মাত্রই এসেছি। এমনিতে দলটা খুব রিলাক্স।

সর্বশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করতে বড় অবদান রাখেন ডু প্লেসি। ফাইনাল ম্যাচটিতে তিনি খেলেন ম্যাচজয়ী ইনিংস।

এদিকে বিপিএলে শনিবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন