POPULAR BD NEWS
Popular BD News Logo

পাতানিশ মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও শীতবস্ত্র বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২ | সময়: ৯:১১ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ মদিনাতুল উলূম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ তিন ছাত্রকে পাগড়ী প্রদান, শীতবস্ত্র বিতরণ ও মদিনাতুল উলূম মহিলা মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুরা আরেফিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মো. মোহেববুল্লাহ মেজু হুজুর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান পাটোয়ারী। মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক পাটোয়ারী রাসেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ আলম খান।

আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তৃতা করেন মাদ্রাসার সহ-সভাপতি মো. আব্দুল কুদ্দুস মুন্সী, সেক্রেটারি জুলফুর রহমান পাটোয়ারী ও শিক্ষা বিষয়ক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী।

অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ও ভিন্ন নাতে রাসুল পরিবেশন করেন। মাদ্রাসায় রয়েছে তিন শতাধিক ছাত্রছাত্রী ও ১৪ জন শিক্ষক ১ জন শিক্ষিকা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন