POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ | সময়: ৯:১১ অপরাহ্ণ

চাঁদপুরের হরিনা শরীয়তপুর ফেরিঘাটে আলুর বাজার পুলিশ ফাঁড়ির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে।

ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলামের নেতৃত্বে ফেরিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী ইউসুফ আলী (১৮) শাহাদাত হোসেন (১৯)গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে আলু বাজার পুলিশ ফাঁড়ির ইনসার্চ মোঃ জহিরুল ইসলাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দুজনের বাড়ি কুমিল্লা সদর এলাকায়।তারা হরিনা ফেরি ঘাট দিয়ে গাঁজা পাচারের সময় তাদেরকে আটক করা হয়।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন