POPULAR BD NEWS
Popular BD News Logo

এবার মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ | সময়: ৯:০০ অপরাহ্ণ

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হতে যাচ্ছিল দুই যাত্রীবাহী বিমানের। তবে রাডার কন্ট্রোলারের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে বেঁচে যান দুই বিমানের কয়েকশ আরোহী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় দেশটির বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর দুই বিমান মুখোমুখি চলে আছে। ৭ জানুয়ারির এই ঘটনা বুধবার এনডিটিভি জানিয়েছে।

এনডিটিভি জানায়, রাডার কন্ট্রোলার মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ এড়াতে একটি বিমানকে বিকল্প রুটে যাওয়ার নির্দেশনা দেয়।

বেঙ্গালুর থেকে কলকাতাগামী এবং বেঙ্গালুর থেকে ভুবনেশ্বরগামী বিমান দুইটিই তিন হাজার ফুট উচ্চতায় ছিল বলে ধারণা করা হচ্ছে।

বেঙ্গালুর থেকে কলকাতাগামী বিমানে ১৭৬ জন যাত্রী ও ছয়জন কর্মী ছিলেন। অন্যদিকে বেঙ্গালুর থেকে ভুবনেশ্বরগামী বিমানে ছিলেন ২৩৮ জন যাত্রী ও ছয়জন কর্মী।

কয়েকদিন আগেই দুবাই বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ভারতগামী দু’টি বিমানের মধ্যে বড়সড় সংঘর্ষের ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন