POPULAR BD NEWS
Popular BD News Logo

মঙ্গলবার চাঁদপুরে ৪৮ জনের করোনা শনাক্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ | সময়: ৪:৪৩ অপরাহ্ণ

চাঁদপুরে গত এক সপ্তাহ ধরে করোনা পরিস্থিতির ধারাবাহিক অবনতি হচ্ছে। এবার একদিনে ৪৮জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪৩জন, ফরিদগঞ্জের ১জন, মতলব উত্তরের ১জন, মতলব দক্ষিণের ১জন ও শাহরাস্তির ২জন রয়েছেন।

একই দিনে ১০জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এ দিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২২০টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২১.৮১%।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, সোমবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন