POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানে জরিমানা

মো. মজিব পাটোয়ারী | প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ | সময়: ৪:২৪ অপরাহ্ণ

হাজীগঞ্জে ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চাঁদপুর জেলার সহকারী পরিচালক নূর হোসেন রুবেল।

অভিযান চলাকালে তাজ হোটেল এন্ড সুইটমিটে অপরিছন্ন নোংরা পরিবেশ থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং স্যাঁতসেতে ও নোংরা পরিবেশে না রেখে পরিষ্কার পরিছন্নতা রাখার নির্দেশনা দেন তাজ হোটেল এন্ড সুইটমিট কর্তৃপক্ষকে।
অন্যদিকে কীটনাশক দোকানে মেয়াদ উত্তীর্ন কীটনাশক থাকায় ১০ হাজার টাকা জরিমানা ও সতর্কতা করা হয়। জেলার সহকারী পরিচালক নূর হোসেন রুবেল বলেন নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন