POPULAR BD NEWS
Popular BD News Logo

বালিয়া ইউনিয়নে সরকারি গাছ কাটার হিড়িক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ | সময়: ১২:৩৯ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে নিয়মনীতির তোয়াক্কা না করে অভিনব কৌশলে সরকারি গাছ নিধন অব্যাহত রয়েছে। স্থানীয় প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় চালানো হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর এই গাছ নিধন কর্মযজ্ঞ।

কিছুদিন আগে ইউনিয়নের ফরাক্কাবাদ বাজারের পশ্চিমে দিকে স্থানীয় মোক্তার তালুকদার তার নির্মাণাধীন মার্কেটের সামনে বড় দু’টি গাছ কেটে ফেলে। তিনি অভিনব কায়দায় প্রথমে গাছের নিচের ৩/৪ফুট রেখে বাকিটা কেটে ফেলেন। এরপর কেটে ফেলা অংশ পাশের একটি পুকুরে লুকিয়ে রাখেন।

খবর পেয়ে ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশ কেটে ফেলা গাছের অংশগুলো উদ্ধার করে পরিষদে নিয়ে রাখে।

ওই বিষয়ে অভিযুক্ত মোক্তার তালুকদার বলেন, দু’টো গাছের জন্য আমি আমার নিজের জায়গায় মার্কেটের কাজ করতে পারছিলাম না। তাই গাছগুলো কাটার জন্য ইউনিয়ন পরিষদের সুপারিশ নিয়ে উপজেলা অফিসে দরখাস্ত করেছি। এর মধ্যে গাছ দুটো মরে গেলে সেগুলোর ডালপালা কেটে পরিষদের কাছে জমা দিয়েছি।

এ বিষয়ে ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল্লাহ পাটোয়ারি জানান, গাছগুলো নিয়মবহির্ভূত ভাবে কাটা হয়েছে। গাছের কাটা অংশগুলো পানিতে লুকিয়ে রাখা হয়েছিলো। আমি খবর পেয়ে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে সেগুলো জব্দ করেছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন