POPULAR BD NEWS
Popular BD News Logo

রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২ | সময়: ১০:৫০ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়েছে ২৯টি ঘর।

মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে উখিয়ার কুতুপালং ইরানি পাহাড়ের ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক।

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে উখিয়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়ন্ত্রণে আসে। এর আগে আগুনে ইরানি পাহাড়ের সাব ব্লক-বি/৩-এর ২৫টি এবং ডি/২-এর চারটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও যায়নি।

এ ঘটনার পর ক্যাম্পে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন