POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে পুলিশের হেলমেটের আঘাতে রক্তাক্ত আইনজীবী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ | সময়: ১০:১৭ অপরাহ্ণ

চাঁদপুরে অটো চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের এএসআই’র হেলমেটের আঘাতে একজন আইনজীবী রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে। মারাত্মকভাবে আহত আইনজীবী বর্তমান চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালেরর চিকিৎসাধীন রয়েছেন।

১৭ই জানুয়ারী সোমবার দুপুরে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহত আইনজীবীর অ্যাড. আবদুল্লাহ হিল বাকী চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং পুলিশ কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এএসআই হিমন।

এদিকে খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আহসান হাবিব, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিমুল্লা সেলিম, যুগ্ম আহ্বায়ক দেওয়ান শফিকুজ্জামান, মুনির চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের লোকজন হাসপাতালে ওই আইনজীবীকে দেখতে আসেন।

ঘটনা প্রসঙ্গে চাঁদপুর সদর মডেল থানার এএসআই হিমন জানান, ঘটনাটি অনাকাঙ্খিত এবং ভুল বুজাবুজি। আমার হেলমেটটি মাথা থেকে খুলতে গেলে ওই আইনজীবীর মাথায় ভুলবশত লেগে যায়। এতে তিনি সামান্য আহত হন। আমি এ ঘটনায় সম্পূর্ণ অনুতপ্ত।

ঘটনা প্রসঙ্গে আহত আইনজীবী অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকী সাংবাদিকদের বলেন, আমি কোর্ট থেকে কাজ করা শেষে ফেরার পথে দেখলাম ওই পুলিশ ২জন সাধারণ লোককে পেটাচ্ছেন। এনিয়ে আমাদের দুজনের ভুল বুজাবুজিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখন এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিবো কিনা তা সার্বিক বিষয় পর্যালোচনা করছি।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশীদ বলেন, বিষয়টি সম্পূর্ণ অনাকাঙ্খিত এবং ভুলবুজাবুজি। আইনজীবী সমিতির সাথে আমাদের আলোচনা হয়েছে।

এদিকে চিকিৎসা প্রসঙ্গে চাঁদপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, আমরা আপাতত ১২ ঘন্টা পর্যন্ত ওই আইনজীবীকে অবজারভেশনে রেখেছি। তার মাথায় ৩টি সেলাই দেয়া হয়েছে। নির্ধারিত সময় অতিক্রম করার আগে চিকিৎসা প্রসঙ্গে কিছু বলা যাচ্ছেনা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন