POPULAR BD NEWS
Popular BD News Logo

ভাগাভাগি করে অবকাঠামো ব্যবহার করবে টেলিটক ও বাংলালিংক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ | সময়: ১:১১ অপরাহ্ণ

মোবাইল ফোন অপারেটর টেলিটক ও বাংলালিংকের মধ্যে যৌথভাবে টেলিকম অবকাঠামো ব্যবহারের সম্ভাবনা ও সুযোগ বিশ্লেষণ করার লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

রোববার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে রাজধানীর ডাক ও টেলিযোগাযোগ ভবনে এ চুক্তি সই হয়। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন ও বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় অপারেটর দুটি ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং নীতিমালা, টাওয়ার শেয়ারিং নীতিমালা এবং অন্যান্য প্রাসঙ্গিক আইন ও নীতিমালা মেনে নিজ নিজ টেলিকম অবকাঠামো ও সুবিধা ভাগাভাগি করবে।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংকের হেড অব গভর্নমেন্ট অ্যান্ড এলইএ রিলেশন্স ওয়াহেদ উল হক খন্দকার এবং প্রতিষ্ঠান দুটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন