POPULAR BD NEWS
Popular BD News Logo

গণপরিবহনে অঘোষিত নিয়ম ‘পুলিশ পাস’, চলছে অপব্যবহার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ | সময়: ১২:১৭ অপরাহ্ণ

পরিবহন খাতের সঙ্গে মো. রুবেল হোসেন যুক্ত সেই ১৯৯৭ সাল থেকে। শুরু থেকেই তিনি ‘পুলিশ পাস’-এর কথা শুনে আসছেন। আদৌ এ নিয়ে কোনো আইন বা নিয়ম আছে কি না, তা জানেন না তিনি। তাঁর মতো অনেক পরিবহনমালিক ও শ্রমিকের একই অবস্থা।

এত দিন শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়ার (হাফ পাস) কথা শোনা গেলেও গণপরিবহনে ভাড়াসংক্রান্ত আরেকটি বিষয় প্রচলিত আছে। সেটিই হলো ওই ‘পুলিশ পাস’। এ ক্ষেত্রে অর্ধেক ভাড়া নয়, কোনো ভাড়াই দিচ্ছেন না অনেক পুলিশ সদস্য।

ঢাকার ভেতর চলাচলকারী স্বাধীন পরিবহনের চালক মো. রুবেল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা মুখে মুখে শুনে এসেছি (পুলিশ পাসের কথা)। এটা নিয়ে কোনো আইন আছে কি না, কেউ কখনো আমাদের বলেনি। এমনকি বাসের মালিকও বলেনি।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন