POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় নোয়াদ্দা ভিটপাড় গ্রামে মহসিন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২ | সময়: ৭:৪৬ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় মহিউদ্দিন মহসিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকালে উপজেলার সিংআড্ডা বাজারে সিংআড্ডা ও নোয়াদ্দা ভিটপাড় গ্রামবাসী এ মানববন্ধন কর্মসূচিন পালন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারী মহিউদ্দিন মহসিনের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল মান্নান বলেন, সম্পত্তিগত বিরোধের জেরধরে ছিদ্দিকুর রহমান মজুমদার গংরা আমার ছেলেকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে লাশ ফেলে রাখে।

এ ঘটনায় কচুয়া থানায় মামলা না নেয়ায় চাঁদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে ২ জানুয়ারি ছেলে হত্যার মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর করে থানা পুলিশকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। ঘটনার ১৭দিন পেরিয়ে গেলেও কোন আসামীদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মানববন্ধনে তার মা আঙ্গেজ বেগম, স্ত্রী ইয়াছমিন, চাচাতো বোন সাবিকুন্নাহার, খালাতো ভাই কাউছার আলম, ইউপি সদস্য ফরিদ আহমেদ, স্থানীয় অধিবাসী সিদ্দিক, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান- নিহত মহিউদ্দিন মহসিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে এলাকার শতশত নারী-পুরুষ অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মধ্যরাতে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নোয়াদ্দা ভিটপাড় গ্রামের আব্দুল মান্নান মজুমদারের ছেলে মহিউদ্দিন মহসিনের মৃতদেহ বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ছিদ্দিকুর রহমান মজুমদারসহ ৬জনকে এজহার নামীয় ও ৫/৬জনকে অজ্ঞাত আসামী করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন