সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনা সংক্রমিত সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৭ জন।
আগের দিনের তুলনায় মৃত্যু বাড়লেও রোগী শনাক্ত কমেছে। তবে সাপ্তাহিক ছুটির মধ্যে গত ২৪ ঘণ্টায় কমেছে নমুনা পরীক্ষাও। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৪ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৫ শতাংশ।
আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ৪ হাজার ৩৭৮ জন। আর শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ।
কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত ও শনাক্তের হার বাড়ছে। করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে।
সূত্র: প্রথম আলো
E/N