POPULAR BD NEWS
Popular BD News Logo

ছুরিকাঘাতে মতলবের সেনা সদস্য নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২ | সময়: ৬:৪৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাহিন আলম (২২) নামে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সেনা কর্মকর্তা শাহিন আলম চাঁদপুরের মতলব উত্তর থানার মানিকের কান্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শাহিন বরিশালে সেনাবাহিনীর সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাত দিনের ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থা মারা যান।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান বলেন, ‘নির্বাচনি কাজে ব্যস্ত ছিলাম। এ সুযোগে ঘটনাটি ঘটেছে। ছিনতাইকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন