POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে আগুনে পুড়লো পাঁচ দোকান

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২ | সময়: ১:৩৪ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের আলগী রাজারহাট বাজারে আগুন লেগে পাঁচটি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়েছে। এই ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

শুক্রবার রাতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলো আবদুর রাজ্জাক,মাসুদ বেপারী, জাকির বেপারী, পল্লী চিকিৎসক মোশারফ হোসেন ও লিটন তপদার।

দোকানের মালিক সেলিম তপদার জানান বাজারের মসজিদের মোয়াজ্জেন হারুন খান আগুন লাগার বিষয়টি মাইকে বল্লে আশেপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে দোকান ও দোকানে থাকা সব মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করেন তিনি।

শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ৫ নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-মামুন পাটোয়ারী ঘটনা পরিদর্শন করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন