খালেকুজ্জামান শামীম
হাজীগঞ্জ বাজারে পুলিশী এ্যাকশানে পুরাই পরিবর্তন মার্কেট গুলো। বৃহস্পতিবার সকাল থেকে এ্যাকশানে নামে পুলিশ। গতকাল বুধবার বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় শিরোনামে হাজীগঞ্জ বাজার পরিস্থিতি নিয়ে একটি সংবাদ ভাইরাল হয়।
এ সংবাদে হাজীগঞ্জ বাজারের শপিংমল, দোকানপাট, সামাজিকদুরত্ব ও গনজামায়েত বিষয়ে সচতনতা মুলক বিষয় তুলে ধরা হয়। বিষয়টি নিয়ে সংবাদে বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজন এবং আলমগীর হোসেন রনি বিভিন্ন মতামত দেন।
পরে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ এ্যাকশানে যায়। এ সময় একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজিজিন নাহার বেশকটি দোকানী ও পথচারী জরিমানার আওতায় এনেছেন। তাদেরকে বিভিন্ন ধারায় ১৪ হাজার টাকা জরিমানা করেন।
হাজীগঞ্জ থানার ওসি আলমীর হোসেন রনি বলেন, আমরা এখন থেকে নিয়মিত এ্যাকশানে যাব। আশারাখি এ অবস্থা অব্যাহত থাকবে।
এদিকে সকাল থেকে লোকজনের সমাগম থাকলেও ধীরে ধীরে কমে আসছে। সকল মার্কেট বন্ধ রয়েছে।