POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় এক রাতে ৭ দোকানে দুর্ধর্ষ চুরি

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২ | সময়: ৭:৩১ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় এক রাতে ৭টি দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার সহদেবপুর মোড়ের ৪টি ও মেঘদাইর বাজারের ৩টি দোকানের সাটারের তালা ভেঙ্গে এ চুরি সংঘটিত হয়।

সরেজমিনে জানা যায়, ৭টি দোকান থেকে প্রায় আড়াই লাখ নগদ টাকাসহ চার লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এর মধ্যে সহদেবপুর মোড়ের আল আমিন ষ্টোর থেকে প্রায় ২ লাখ টাকার মালামাল, মোজাম্মেল ভ্যারাইটিজ ষ্টোর থেকে নগদ ৩৫ হাজার টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল, আহাদ টেলিকম থেকে নগদ সাড়ে চার হাজার টাকা ও ৪টি মোবাইলসহ প্রায় ২০ হাজার টাকার মালামাল এবং আয়েশা ষ্টোরের ক্যাশবাক্স থেকে নগদ প্রায় ১৫ হাজার টাকা লুটে নেয়।

এদিকে মেঘদাইর বাজারের মোল্লা ট্রেডার্স থেকে নগদ ১০ হাজার টাকা ও ২টি মোবাইলসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল, রাব্বানীর চা স্টল থেকে নগদ ৩৫ হাজার টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল ও কুদ্দুছ টেলিকম থেকে নগদ ১২ হাজার টাকাসহ প্রায় ২০ হাজার মালামাল নিয়ে যায়।
এব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, চুরির ঘটনা শুনে সরেজমিনে গিয়ে তদন্ত করার জন্য কচুয়া থানার এসআই শাহিনকে পাঠিয়েছি।

এ চুরির সাথে সম্পৃক্তদেরকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।ছবিঃ কচুয়ায় এক রাতে ৭ দোকানে দুর্ধর্ষ চুরির একাংশ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন