শাহরাস্তি উপজেলাধীন ঠাকুর বাজারে বিভিন্ন সারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শিরীন আক্তার।
সার বিক্রয়ের লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ১ জন দোকানদারকে ২০,০০০/ ( বিশ হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়েছে।
শাহরাস্তি উপজেলার সকল সার ব্যবসায়ীদেরকে লাইসেন্স গ্রহণ করে সরকার প্রদত্ত মূল্যে এবং সারের মূল্য তালিকা প্রদর্শন পূর্বক কৃষকদের মাঝে সার বিক্রয় করার জন্য অনুরোধ করছি।
অন্যথায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টে সহায়তা করেছেন উপজেলা কৃষি অফিসার এবং শাহরাস্তি থানার পুলিশ ফোর্স।