POPULAR BD NEWS
Popular BD News Logo

চার পা নিয়ে ফুটল মুরগির বাচ্চা!

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২ | সময়: ৬:৩৯ অপরাহ্ণ

ভোলার চরফ্যাশনে চার পা নিয়ে একটি দেশি প্রজাতির মুরগির বাচ্চা ফুটেছে।

৩ নম্বর ওয়ার্ডের ওই গ্রামের বাসিন্দা মিলন কাজীর স্ত্রী জরিনা বেগমের পালিত মুরগি ডিমে ‘তা’ দেওয়ার পর চার পাওয়ালা বাচ্চাটি ফোটে।

বাড়ির বাসিন্দারা জানান, গত শুক্রবার চার পা নিয়ে ডিম থেকে একটি মুরগির বাচ্চা ফুটেছে। প্রথম তারা বিষয়টি খেয়াল করেননি। রোববার বিকালে বাড়ির উঠানে মুরগির বাচ্চাটিকে মায়ের সঙ্গে হাঁটতে দেখে বিষয়টি তাদের নজরে আসে।

বিষয়টি জানাজানি হলে এলাকার উৎসুক জনতা মুরগির বাচ্চাটিকে একনজর দেখতে কাজীবাড়িতে ভিড় জমাতে শুরু করেন।

স্থানীয় বাসিন্দা জোবাইদা জানান, কিছু দিন আগে জরিনা বেগমের বসতঘরের খামারে ডিম ফুটে ১৫টি বাচ্চা হয়। ১৪টি বাচ্চা দুই পা নিয়ে ফুটলেও একটি বাচ্চার চার পা দেখা যায়।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন