চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার নলুয়া গ্রামের নলুয়া বাজার আলা হযরত ইমাম আহমদ রেজা খা পাঠাগার এর উপদেষ্টা হযরত মাওলানা মুফতি আবুল হাশেম মিয়াজির বাবা মোবারক মিয়াজি ইন্তেকাল করেছেন।
সোমবার দুপুরে কুমিল্লা মর্ডান হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন দরেই অসুস্থতায় ভুগছেন মোবারক মিয়াজি। রবিবার রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে কুমিল্লা মর্ডান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।