POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে টিকা কার্যক্রম

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ | সময়: ৯:৫৪ অপরাহ্ণ

কচুয়ায় মাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের মাঝে গতকাল রবিবার ফাইজার টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

কচুয়া বঙ্গবন্ধু সরকারী কলেজের মিলনায়তনে ৪টি বুথে অভিজ্ঞ টিকাদানকরীরা শিক্ষার্থীদের মাঝে দিনব্যাপি টিকা কার্যক্রম চলে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. সালাহ উদ্দিন মাহমুদ সকাল ৯টার দিকে এ কার্যক্রম শুভ উদ্বোধন করেন। এ সময় কচুয়া বঙ্গবন্ধু সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন, সিনিয়র প্রফেসর মো. শাহাদাত হোসেন, মনপুরা-বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কচুয়ায় মাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান করছেন টিকাদানকারীরা।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন