POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশে এক সপ্তাহে করোনা শনাক্ত ১১৫% বেড়েছে: স্বাস্থ্য অধিদপ্তর

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ | সময়: ৪:০১ অপরাহ্ণ

দেশে গত এক সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় করোনা শনাক্তের হার বেড়েছে ১১৫ শতাংশ। নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। আজ রোববার বেলা দুইটায় এই ব্রিফিং হয়।

আজকের ব্রিফিংয়ে অধ্যাপক নাজমুল ইসলাম জানান, গতকাল শনিবার পর্যন্ত গত এক সপ্তাহে দেশে ৬ হাজার ৩০০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই সংখ্যা এর আগের সপ্তাহের চেয়ে ৩ হাজার ৩৭৬ জন বেশি। অর্থাৎ এক সপ্তাহে সংক্রমণ প্রায় ১১৫ শতাংশ বেড়েছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। গত ২৪ ঘণ্টা (শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯।

চিকিৎসক নাজমুল ইসলাম বলেন, গত সপ্তাহে করোনায় ২৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এটি এর আগের সপ্তাহের তুলনায় ১৫ শতাংশ বেশি। দেশে গত কয়েক দিনে শনাক্তের সংখ্যা , হার উভয়ই বাড়ছে। ডিসেম্বর মাসের শেষ দিকেও শনাক্তের হার ২ শতাংশের নিচে ছিল। কাল এটি প্রায় ৬ শতাংশের কাছাকাছি পৌঁছেছে।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন