POPULAR BD NEWS
Popular BD News Logo

ওটার চর উচ্চ বিদ্যালয়ে ৮৪ ব্যাচের উদ্যোগে কম্পিউটার ও প্রজেক্টর প্রদান

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২ | সময়: ৭:১৩ অপরাহ্ণ

মতলব উত্তরের ঐতিহ্যবাহী ওটার চর উচ্চ বিদ্যালয়ের ৮৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ডেক্সটপ কম্পিউটার সামগ্রী এবং ১টি প্রজেক্টর প্রদান করা হয়েছে।

৮ জানুয়ারি শনিবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির প্রধান, আব্দুল হক মোল্লা,৮৪ ব্যাচের বদরুজ্জামান জসিম, খোরশেদ আলম মুন্সী,আলী আমজাদ মুন্সী, ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম মোল্লা,ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবিএম শামসুল আলম,ওটার চর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরুল আমিন, সিনিয়র শিক্ষক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, মিজানুর রহমান প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হেড মাওঃ আমিনুল হক সরকার।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন