চাঁদপুরে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন। বৃহস্পতিবার মুনা পরীক্ষা করা হয় ১০৭টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৫.৬০%।
সূত্র জানায়, বৃহস্পতিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। শনাক্তের রিপোর্ট রাতে পাওয়া গেছে।
জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫১৫০জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪১জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪৮৭২জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৭জন। আক্রান্ত সবাই হোম আইসোলেশনে আছেন।