POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ৪১ হাজার ৫’শ টাকা চুরি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২ | সময়: ৬:৪৪ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ড সাহাপুর গ্রামে সাহাপুর মডেল একাডেমিতে চুরির ঘটনা ঘটেছে।

৪ জানুয়ারী মঙ্গলবার রাতের দিকে এ ঘটনা ঘটে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন। তিনি বলেন বিদ্যালয়ের ভর্তির কার্যক্রম চালু রয়েছে আগামী ১০ তারিখ থেকে বিদ্যালয় ক্লাস আরম্ভ হবে। তাই বিদ্যালয়ের কার্যক্রম চালু থাকলে ও গত ৫তারিখ বুধবার আমাদের বিদ্যালয় বন্ধ ছিলো। অফিসকক্ষের এক পাশের টিন খোলা অবস্থায় কিন্তু দরজায় তালা মারা। আলমারির ভিতরে ২০২২ ইং শিক্ষাবর্ষের ভর্তিকৃত ৩০ জন শিক্ষার্থীর ভর্তি ফি বাবদ ১০৫০ টাকা করে মোট ৩১৫০০ টাকা ফর্মের সাথে ছিলো এবং বিদ্যালয়ের আদায়কৃত বেতন বাবদ ১০০০০ টাকা সহ মোট ৪১৫০০ টাকা চুরি হয়েছে বলে নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনিক ভাবে এর জন্য আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন