POPULAR BD NEWS
Popular BD News Logo

লাকসামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২ | সময়: ১:৩৩ অপরাহ্ণ

কুমিল্লার লাকসামে বিআরটিসি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আরও দু’জন নিহত হয়েছিলেন এ ঘটনায় মৃত্যের সংখ্যা বেড়ে মোট ৪ জন মারা গেলেন। তারা সবাই একই পরিবারের। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাকসামক্রসিং হাইওয়ে থানার উপপিরদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- পাশ্ববর্তী লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ী গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)। বিষয়টি নিশ্চিত করেন নিহত বাহারের ভাতিজা মীর হোসেন।

এসআই মো. জসিম উদ্দিন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার কালিয়াচৌ এলাকায় ঢাকামুখী একটি বিআরটিসি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অহত হন আরও তিন জন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন