POPULAR BD NEWS
Popular BD News Logo

দক্ষিণ আফ্রিকায় এক বছরে ১৭০ বাংলাদেশির মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২ | সময়: ৮:৫৫ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকায় ২০২১ সালে ১৭০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এসব বাংলাদেশির অধিকাংশই ফেনী-নোয়াখালীর বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে, ডাকাতের গুলিতে, সড়ক দুর্ঘটনা, হৃদরোগসহ নানারোগে আক্রান্ত হয়ে এসব বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।

তবে এই সংখ্যা আগের বছরগুলোর তুলনায় কম। মৃত্যুবরণকারী ১৭০ বাংলাদেশির মধ্যে ৩৭ জন করোনা আক্রান্ত হয়ে, ১৩ জন সড়ক দুর্ঘটনায়, ২৫ জন হৃদরোগে আক্রান্ত হয়ে, ৪৮ জন চোর-ডাকাতের গুলিতে খুন হয়েছেন। ৪৭ জন অন্যান্য রোগব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

দক্ষিণ আফ্রিকায় বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা নিরাপত্তাহীনতার মধ্যে থাকেন। অপরাধপ্রবণ দক্ষিণ আফ্রিকায় বেশিরভাগ বাংলাদেশি প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস করার কারণে নিরাপত্তাহীনতায় থাকতে হয়। অনিরাপদ জায়গায় বেশিরভাগ বাংলাদেশি ব্যবসা করতে গিয়ে চোর-ডাকাতের গুলিতে খুনে ঘটনা ঘটছে।

এছাড়া গত দুই বছর করোনায় আক্রান্ত হয়েও মৃত্যুবরণ করেছেন অনেক বাংলাদেশি। দক্ষিণ আফ্রিকা পুলিশ প্রশাসনের সহযোগিতার পরও বাংলাদেশিদের মৃত্যু কিছুতেই কমছে না।
এর কারণ হিসাবে দেখা যায়, বাংলাদেশি দোকানে চুরি-ডাকাতি হওয়ার পর কিংবা একটি খুনের ঘটনার পর বাংলাদেশিরা বাদী হয়ে অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করে না। যে কারণে অপরাধীরা সহজেই পার পেয়ে যায়।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন