চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মালীগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, অবসর প্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ইন্তেকাল করেন।ইন্নানিল্লাহি…রাজিউন।
মৃত্যুকালে বয়স ছিল ৬৫ বছর। রোববার রাতে তিনি ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী এক ছেলে এক মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার দুপুরে মালিগাঁও উচ্চ বিদ্যালয মাঠে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এদিকে তাঁর কপিনে ফুলেল শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ হারুনুর রশীদসহ গণ্যমান্য ব্যক্তি বর্গ।