POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় দেবে গেছে ৮০ ফুট বাঁধের ব্লক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২ | সময়: ১২:১২ পূর্বাহ্ণ

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় শহর রক্ষা বাঁধে আবারো ধস দেখা দিয়েছে। হঠাৎ করে বাঁধের বেশ কিছু সিসি ব্লক মেঘনা নদীতে দেবে গেছে। আর এতে করে ভয়াবহ নদী ভাঙন আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা।

২ জানুয়ারী রবিবার সকালে শহরের লঞ্চঘাটের পাশ্ববর্তী টিলাবাড়ি এলাকায় এই নদী ভাঙন দেখা দেয়। ব্লক ঢেবে যাবার খবর শুনে আশপাশের মানুষ দিকবেদিক ছুটাছুটি করতে থাকে।

খবর পেয়ে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশসহ উধ্বর্তন সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি দেবে যাওয়া বাঁধের স্থানে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হালদার জানান, দুপুরে হঠাৎ করেই প্রায় ৮০ ফুট দৈর্ঘ্য এলাকাজুড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। সেখানে নদীর গভীরতা অনেক।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন