POPULAR BD NEWS
Popular BD News Logo

কাউন্সিলর সোহেলকে মাদকের কারণে হত্যা করা হয়েছে:হাজী বাহার এমপি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২ | সময়: ১২:৩১ অপরাহ্ণ

শুক্রবার সকাল থেকেই উৎসব মূখর হয়ে উঠে নগরীর তেলিকোনা চৌমুহনীস্থ কুমিল্লা সিটি কর্পোরেশন শিশু পার্ক – ২ এর আশেপাশের জায়গা। মহানগর আওয়ামীলীগের সভাপতি কুমিল্লা সদর ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি কুমিল্লা সিটি কর্পোরেশন শিশু পার্ক ২ উদ্ভোধন করেন।

এসময় তিনি পার্কটির ভেতরের বিভিন্ন রাইডারগুলো ঘুরে ঘুরে দেখেন। সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার সময় হাজী বাহার এমপি বলেন, আমি যখন পৌরসভার চেয়ারম্যান ছিলাম তখন দেখেছিলাম এ জায়গাটি ঝোপঝাড় ও জংগল ছিল। এখানে মাদকদ্রব্য সেবনকারীরা ফেনসিডিল, গাজাসহ বিভিন্ন মাদকদ্রব্য খেয়ে নেশা করতো এবং এ পূর্বাঞ্চলের এ এলাকাগুলোতে মাদকদ্রব্যের হাট ছিল জমজমাট। তাই এসকল এলাকাগুলোতে নেশাগ্রস্থ হয়ে মানুষ বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত হয়ে অসামাজিক কার্যকলাপে বেশি লিপ্ত ছিল।

তিনি বলেন,আমি নগরীর বিভিন্ন ওয়ার্ডে মহানগর আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে কমিটি করার সময়ও এ জায়গাটি পরিত্যক্ত ছিল। এখানে আমাদের একটি ওয়াটার প্ল্যান্ট বসানোর পরিকল্পনা ছিল কিন্তু পরবর্তীতে সেটি চকবাজার পৌর মার্কেটের কাছে বসানো হয়। হাজী বাহার এমপি আরো বলেন, আমি মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই নগরীর এমন একটি পরিত্যাক্ত জায়গায় কুমিল্লা সিটি কর্পোরেশন সিটি পার্ক ২ ঊদ্ভোধন করার জন্য। আমাদের নতুন প্রজন্মের শিশুরা তাদের মানসিক ও বিকাশ এবং বিনোদনের একটি জায়গা পেল। এখন আর কষ্ট করে তাদেরকে কান্দির পাড় অবস্থিত শিশু পার্কে কষ্ট করে যেতে হবে না। এখানে যেন কেউ মাদক সেবন করে না ঢুকতে পারে আপনারা খেয়াল রাখবেন কেউ এমন কাজ করলে সাথে সাথে আমাকে খবর দিবেন আমি ব্যাবস্থা নিব।বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, আপনারা জানেন এই এলাকার জনপ্রিয় সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেলকে মাদকের কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাই মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবেই। সোহেল মাদক ব্যানসায়ীদেরকে কঠোরভাবে বিচার করতো। সোহেল অনেকের কাছে বিষফোড়া মত হয়ে গিয়েছিল তার মাদকের বিরুদ্ধে সোচ্চারতাই কাল হয়ে দাড়িয়েছে। ১৯৭১ সনে মুক্তিযুদ্ধ করেছি দেশ স্বাধীন হওয়ার জন্য আর এখনকার যুদ্ধ চলবে আমাদের মাদকের বিরুদ্ধে।

কুমিল্লা সিটি করপোরেশন পার্ক ২ অর্থায়ন ও ব্যাবস্থাপনায় আফরোজা জেসমিন সাক্কু।

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি মাননীয় এমপি মহোদয় নিজে এসে সময় দিয়ে পার্কটি উদ্বোধন করেছেন। এটা আপনাদের জন্য করা হয়েছে আপনারা পার্কটির দেখভাল করে রাখবেন।মেয়র সাক্কু বলেন আমি সামনে আমি মেয়র থাকি বা না থাকি আমি আগামী ৩ বছরের জন্য এ পার্কটি পরিচর্যা করার দায়িত্ব নিলাম। তিনি বলেন, সমাপ্তহের প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশন পার্ক ২ খোলা থাকবে তবে প্রতি সাপ্তাহের বুধবার সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা,সুইপারসহ তাদের পরিবারের জন্য বরাদ্ধ থাকবে তাই প্রতি বুধবারে সর্বসাধারণকে ঢুকতে দেয়া হবে না। মেয়র বলেন,আমি দেখে গেলাম আবার ৩ টার দিকে এসে দেখব। উদ্বোধনের পর পরই আনন্দময় পরিবেশের সৃষ্টি হয় পার্কে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন