বিদায়ী বছরে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় আলোচিত ঘটনাগুলো সংক্ষেপে তুলে ধরা হলো:
করোনা মহামারি: চাঁদপুরে করোনা নিয়ন্ত্রণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি সমগ্র চাঁদপুরের জন মানুষের জীবন রক্ষায় এক অনন্য নজির সৃষ্টি করেছেন। চাঁদপুর-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি এসময় বুদ্ধিদিপ্ত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে চাঁদপুরে করোনার প্রকোপ নিয়ন্ত্রে চলে আসে। আর্টিপিসিয়ার ল্যাব স্থাপন করে করোনার পরীক্ষা সহজলভ্যতা থেকে শুরু করে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করে চাঁদপুরের মানুষের জীবন রক্ষায় এক অনন্য নজির সৃষ্টি করেছেন তিনি।
তাছাড়া চাঁদপুরের সর্বস্তরের মানুষকে টিকার আওতায় এনে টিকা প্রদান নিশ্চিত করেছেন এবং শিক্ষার্থীদেরকেও ইতিমধ্যে টিকা প্রদান করার কারণে চাঁদপুরবাসী করোনা ঝুঁকি মুক্ত হয়েছে।
মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স
মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স গত একবছরে চাঁদপুর জেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে ছিল অত্যন্ত কঠোর। জেলা ট্রাঙ্কসফোর্সের বিরামহীন তৎপরতায়র কারণে মাদককারবারীরা বছর জুড়ে ছিল চরম অস্থিরতার মধ্যে। এর মধ্যে অসংখ্য মাদককারবারী ও সেবনকারীকে আটক করে জেলা ট্রান্সফোর্স। যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ গড়ে তুলেছে তারা। তবে মাদককারবারীরা বার বার কৌশল পরিবর্তন করার কারণে মাদকের বিস্তার রোধ করা এখনো সম্পূর্ণরূপে সম্ভব হচ্ছে না যে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে পুলিশ প্রশাসনের কঠোর অবস্থান মাদককারবারীদের ঘুম হারাম করে দিয়েছে যে তা বলতেই হয়।
সড়ক দুর্ঘটনা : মোটরসাইকেল দুর্ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে চলেছে। গত ১৩ দিনে চাঁদপুরে প্রায় ১১ জনের প্রাণ সড়কে ঝরলো। গত ২০ নভেম্বর শনিবার রাত ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কচুয়া উপজেলার কাজুরিয়া বাজারে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হন। গত ২৩ নভেম্বর মহামায়া উাচ্চ বিদ্যালয়ের সামনে রাত সাড়ে নয়টার দিকে এক মোটর সাইকেল দুর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়।২৫ নভেম্বর কচুয়া গৌরিপুর বিশ্বরোড়ে বিআরটিসি বাসচাপায় সিএনজিতে থাকা ৩ জন কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। একই দিনে অটোরিকশার ধাক্কায় আহত হওয়ার পর ২৯ শাহরাস্তির নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাতেমা তুজ জোহরা মৃত্যুবরণ করেন।
২৬ নভেম্বর শাহরাস্তিতে অপর দুর্ঘটনায় ৫ জন আহত হয়। এর মধ্যে কয়েক জনের অবস্থাই আশঙ্কাজনক ছিল। তাদের ভাগ্যে কি হয়েছে তা জানা যায়নি। ৩ ডিসেম্বর শুক্রবার হাজীগঞ্জের ধেররায় নিহত হয় ৩ মোটর সাইকেল আরোহী। । নিহতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাস্বর গ্রামের সোহাগ (২৬), সুজন (৩০) ও মনির হোসেন (৩০)
মা ইলিশ রক্ষায় কঠোর তৎপরতা: বিগত বছর থেকে এই বছর মা ইলিশ রক্ষায় প্রশাসন ছিল অত্যন্ত কঠোর। ফলে অভিযান চলাকালী সময় অসাধু জেলেদের সাথে সংশ্লিষ্ট বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জেলে ও সংশ্লিষ্ট বাহিনীর অনেকেই আহত হয়। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে অসংখ্য মামলা হয় এবং অনেক জেলেকে আটক ও জরিমানা করা হয়।
তবে জেলেদের দাবী তারা অভিযানের পর নদীতে মাছ পাচ্ছে না। এতে তাদের পরিবার পরিজন নিয়ে চলতে অনেক কষ্ট হয়। এর জন্য সরকারের বিকল্প প্রদক্ষেপের আহ্বান জানান তারা।
হাজীগঞ্জে মন্দিরে হামলা ও সংঘর্ষ: হাজীগঞ্জে মন্দিরে হামলা চালায় একদল উচ্ছৃংখল মুসল্লি। হামলাকারীরা মন্দির পোড়ানোর পাশাপাশি ব্যপক ধ্বংসযজ্ঞ চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলির আশ্রয় নেয়। এতে ৫ জন নিহত হয়। এরপর এই হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে একাধিক মামলা করে পুলিশ। ঐ ঘটনায় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
একদিনে তিন খুন: গত ১৬ সেপ্টেম্বও একদিনে পৃথক ঘটনায় ৩ জন খুন হন। ওইসব ঘটনাগুলো ঘটেছে গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুর শহরের বিপণীবাগ, শাহরাস্তির শিবপুর বাংলা বাজার, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহমদনগর ও ফরিদগঞ্জের মধ্যপোঁয়া গ্রামে। চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার থেকে নারায়ণ ঘোষ (৬০) নামের এক মাঠা ও দধি ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে বাজারের পাবলিক টয়লেটের পাশ থেকে ওই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়। এর কিছু দিনের মধ্যেই ঘাতক রাজু পলিশের হাতে ধরা পড়ে বর্তমানে জেল হাজতে রয়েছে।
অপর এক ঘটনায় শাহরাস্তি উপজেলার শিবপুর বাংলা বাজার এলাকার চাঁদপুর-লাকসাম রেলপথের দক্ষিণ পাশ থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় অজ্ঞাতনামা যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিষয়টিকে হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। কারণ নিহতের কপালে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
নিহত ব্যক্তি একটি লুঙ্গি ও টি শার্ট পরিহিত ছিল বলে জানিয়েছেন চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন।
এদিকে স্থানীয়রা জানায়, বিকেলে স্থানীয় লোকজন রেলপথের পাশ দিয়ে হাটার সময় প্রথমে নিহতের মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিক বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় জনতা। পরে তারা পুলিশকে খবর দিলে বিকেল ৫টায় ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
এছাড়াও শাহরাস্তিতে নওরোজ আফরীন প্রিয়া (২১) নামে ১ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭ টায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহমদনগর ছোটসর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত প্রিয়া ওই এলাকার প্রবাসি ইসমাইল হোসেনের মেয়ে। প্রিয়ার স্বামী হৃদয় হোসেন কুমিল্লায় একটি কোম্পানিতে চাকুরি করে বলে জানা যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রিয়াকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে।
এছাড়াও একইদিন ফরিদগঞ্জে বাবুল মিয়া (৪৫) নামের এক নির্মাণ শ্রমিক আত্মহত্যা করেছে। উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মধ্যপোঁয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি ২ মেয়ে ও ১ পুত্র সন্তানের জনক। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছেন বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।
চাঁদপুর শহরে ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার:
চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার এলাকায় থেকে নারায়ণ ঘােষ (৬০) নামের এক মিস্টান্ন ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৭টার দিকে বিপনীবাগ বাজারের মেসার্স শরীফ স্টীল ওয়ার্কসপের কারখানার পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশের একটি সেলুন থেকে হত্যার আলামত সংগ্রহ করেছে পুলিশ ও পিবিআই।
সাভারে অপহরণের ৭ দিন পর চাঁদপুর থেকে ৪ জনকে উদ্ধার:
ঢাকা জেলার সাভারে অপহরণের ৭ দিন পর চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বাহেরচর নামক চর থেকে ৪ ভুক্তভোগীকে উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই অপহরণকারীকে আটক করেছে।
গত ১৫ ডিসেম্বর সাভারের উলাইল থেকে চটপটি ব্যবসায়ী মো. জাকির হোসেনকে (৩৬) অপহরণ করে মুক্তিপণ দাবি করেন তারা। বুধবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।
ভুক্তভোগীরা হলেন চাঁদপুর জেলা সদরের মনসুর দেওয়ানের ছেলে চটপটি ব্যবসায়ী মো. জাকির হোসেন। তিনি সাভারের কাতলাপুরের আমতলা এলাকার শোভার বাড়িতে ভাড়া থেকে উলাইলে চটপটির ব্যবসা করতেন। অন্য তিনজন তার বড় ভাই মো. আলমগীর দেওয়ান (৫৪), ভগ্নিপতি মো. কাশেম বাঘ (৫০) ও মো. শফি উদ্দিন (৫৩)। আটক ব্যক্তিরা হলেন- চাঁদপুর জেলার মো. ওবায়দুল্লাহ দেওয়ান (৪৮) ও মো. রহমত উল্লাহ দেওয়ান (৩৯)।
জাতীয় দলের খেলোয়াড় ক্রিকেটার শামীম পাটওয়ারী: অভিষেকের মাত্র চার মাসের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নাম উঠে শামীম পাটোয়ারির। তিনি ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান এবং চাঁদপুর ক্রীড়া সংস্থার একজন সাবেক ক্রীকেটার। ইতোমধ্যে তাকে ‘বাংলাদেশের ফিনিশিং সমস্যার সমাধান’ হিসেবে সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। চাঁদপুরেই বড় হয়ে ওঠা এবং পরবর্তীতে জাতীয় দলের ক্রিকেট খেলা একমাত্র ক্রিকেটার তিনি। আন্তর্জাতিক পরিমন্ডলে শামীমকে নিয়ে এখনই কোনও উপসংহার টানার সময় এখনো আসেনি।