POPULAR BD NEWS
Popular BD News Logo

মোহাম্মদপুরে কিশোর কিশোরী ক্লাবের বিদায় সংবর্ধনা

খালেকুজ্জামান শামীম | প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১ | সময়: ৬:৩৩ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষনার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে গন্ধ্যর্বপুর (উ:) ইউনিয়ন শাখা কিশোর কিশোরী ক্লাবের আয়োজনে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়র হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম। বক্তব্য রাখেন গন্ধ্যর্বপুর( উ:) মহিলা আওয়ামীলীগের সভাপতি ফরিদা ইয়াছমিন মায়া, ইউনিয়ন সংরক্ষিত আসনের মহিলা সদস্য নাজমুন নাহার, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর শরিফ মিয়াজী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগীত প্রশিক্ষক আরিফ হোসেন ও আবৃত্তি প্রশিক্ষক কুলসুমা আক্তার।

অনুষ্ঠানটি দুই ভাগে বিবক্ত করা হয়। প্রথম পর্বে আলোচনা সভা ও শেষ পর্বে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়ে গান, আবৃত্তি ও উপস্থিত বক্তব্য উপস্থাপন করে কেক কাটা ও পুরস্কার বিতরন করা হয়।
কিশোর কিশোরী ক্লাবের এ বছরের প্রথম ব্যাচে ১০ কিশোর ২০ জন কিশোরি প্রশিক্ষন নেয়।

এদের গান, নৃত্য, আবৃত্তিসহ নানা প্রকার সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে তৈরি করে। পাশা পাশি ইভটিজিং, বাল্য বিয়ে, যৌতুক, মাদক সহ নানা অপরাধরোধে প্রতিরোধ মুলক কাজে করে সমাজকে আলোকিত করে।

প্রতি শুক্রবার শনিবার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন